অসুখ হলেই কি গুগলে সার্চ করেন? সাবধান, ডেকে আনছেন বড় বিপদ!
April 17, 2026
স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখনো পুরোপুরি নির্ভুল নয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্য বিষয়ে করা প্রশ্নগুলোর উত্তরে প্রাপ্ত তথ্যের প্রায় ৫০ শতাংশই ভুল। গবেষণায় উঠে এসেছে যে, সাধারণ রোগ বা টিকা সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেও, অটোইমিউন রোগ, স্টেম সেল থেরাপি বা মস্তিষ্কের জটিল অসুখের মতো স্পর্শকাতর বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায়ই ভ্রান্ত তথ্য বা ব্যাখ্যা প্রদান করছে।
জটিল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ‘মেটা এআই’-সহ বিভিন্ন এআই মডেল বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। গবেষকদের মতে, জনস্বাস্থ্যের জন্য এআই প্রযুক্তির ওপর স্বাস্থ্যগত তথ্যের জন্য অতিরিক্ত নির্ভরশীলতা বেশ ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকারক হতে পারে।