রাতের মোমো আবদার মেটাতে না পারায় প্রাণ গেল স্বামীর, চরম পরিণতিতে স্তম্ভিত সবাই!

কলকাতার চিৎপুর থানা এলাকায় মাঝরাতে মোমো খাওয়ার আবদারকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে ৩২ বছর বয়সি অমিত দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী রেশমি দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত দু’টো নাগাদ নাইট ডিউটি থেকে ফেরার পর স্ত্রীর সঙ্গে অমিতের মোমো আনা নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, অমিত মোমো কিনে দিতে অস্বীকার করলে তাঁর স্ত্রী রেশমি ছোট ছেলের সামনেই তাঁকে এলোপাথাড়ি কিল, চড় ও ঘুষি মারতে শুরু করেন।

টানা মারধরের পর অমিত অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে প্রায় দু’ঘণ্টা পর প্রতিবেশীদের খবর দেন রেশমি। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে আর কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত স্ত্রী হাসপাতাল থেকে পালিয়ে যান। পরবর্তীতে চিৎপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং রেশমি দাসকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং অভ্যন্তরীণ অঙ্গহানির প্রমাণ পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *