হাতে আর সময় নেই, এখনই সতর্ক হোন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে!

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) দীর্ঘদিনের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। আগামী ১৬ এপ্রিল থেকে যেসব অ্যাকাউন্টে গত তিন বছর ধরে কোনো লেনদেন হয়নি এবং যেগুলোর ব্যালেন্স শূন্য, সেইসব অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু করবে ব্যাংক কর্তৃপক্ষ। নিরাপত্তা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিগত ব্যবস্থাপনার উন্নতির লক্ষ্যে ব্যাংকটি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

নিজেদের অ্যাকাউন্ট বন্ধ হওয়া থেকে রক্ষা করতে গ্রাহকদের দ্রুত কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাহকরা তাদের আধার কার্ড, প্যান কার্ড এবং পাসবুকসহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করে কেওয়াইসি আপডেট করতে পারবেন। এছাড়া নিষ্ক্রিয় অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে অ্যাকাউন্ট সচল রাখা সম্ভব। পাশাপাশি, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ অথবা এটিএম ব্যবহারের মাধ্যমে টু-ফ্যাক্টর অথেনটিকেশন সম্পন্ন করেও গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট আপডেট করে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *