ত্রিপুরায় বিজেপির ভরাডুবি, এডিসি দখলের লড়াইয়ে ইতিহাস গড়ল তিপরা মথা!

ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনে ২৮টি আসনের মধ্যে ২৪টিতে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রদ্যোত কিশোর দেববর্মণের দল তিপরা মথা। এই নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি মাত্র ৪টি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে, যা তাদের জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এছাড়া বামপন্থীদের গণমুক্তি পরিষদ এবং আইপিএফটি কোনো আসন ছাড়াই শূন্য হাতে ফিরেছে।

গত নির্বাচনের তুলনায় তিপরা মথার এই জয় তাদের রাজনৈতিক শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে। আগের নির্বাচনে ১৬টি আসন পেলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৪টিতে। অন্যদিকে, বিজেপি গতবার ৯টি আসনে জয়ী হলেও এবার তাদের প্রাপ্ত আসন সংখ্যা নেমে এসেছে ৪-এ। এই ফলাফল ত্রিপুরায় পাহাড় ও সমতলের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *