উত্তরপ্রদেশে বড়সড় নাশকতার ছক বানচাল, টার্গেট ছিলেন মহিলা নেত্রী!

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এক মহিলা রাজনৈতিক নেতাকে খুনের বড়সড় ছক বানচাল করল রাজ্যের সন্ত্রাসবিরোধী শাখা (এটিএস)। এই ঘটনায় আজমগড়ের বাসিন্দা মহম্মদ শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে এই নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত যুবক কুখ্যাত পাক গ্যাংস্টার ও আইএসআই অপারেটিভ শেহজাদ ভাট্টির নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। সোশ্যাল মিডিয়া ও এনক্রিপটেড চ্যাটের মাধ্যমে তরুণদের মগজ ধোলাই করে তাকে এই খুনের দায়িত্ব দেওয়া হয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলোর মতে, এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ভীতি ছড়িয়ে অস্থিরতা তৈরি করা। ধৃতের বিরুদ্ধে বিএনএস এবং ইউএপিএ (UAPA)-সহ কঠোর ধারায় মামলা রুজু করে নেটওয়ার্কের অন্য সদস্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে এটিএস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *