“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”, প্রেমিকের মর্মান্তিক পরিণতি!

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে প্রেমিকার বিরহে ২০ বছর বয়সী ইরফান নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করেন, যেখানে তিনি এক নারীর নাম উল্লেখ করলেও নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। পেশায় গাড়িচালক এই যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিক তদন্ত ও পরিবারের তথ্য অনুযায়ী, লখিমপুর খেরির বাসিন্দা ইরফানের সঙ্গে রচনা নামে এক বিবাহিত নারীর প্রেমের সম্পর্ক ছিল। এ সংক্রান্ত আইনি বিবাদের জেরে গত ফেব্রুয়ারি মাসে রচনার স্বামীর দায়ের করা মামলায় ইরফান ও তার পরিবারের বিরুদ্ধে এসসি/এসটি আইনসহ বিভিন্ন ধারায় মামলা হয়। সম্প্রতি ওই নারী পুনরায় তার স্বামীর কাছে ফিরে যাওয়ায় ইরফান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিহতের পরিবার দাবি করেছে যে ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন, যা ইরফানের মানসিক অবস্থার অবনতির অন্যতম কারণ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *