২০ টাকার দীর্ঘ লড়াই, ন্যায় বিচার পেলেন কিন্তু হারালেন প্রাণ!

২০ টাকা ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগে দীর্ঘ ৩০ বছর আইনি লড়াইয়ের পর নির্দোষ প্রমাণিত হয়েছেন গুজরাটের প্রাক্তন পুলিশ কনস্টেবল বাবুভাই প্রজাপতি। ১৯৯৬ সালে দায়ের করা ওই অভিযোগের কারণে জীবনের তিন দশক ধরে তিনি কর্মজীবন, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত জীবনে চরম সংকটের সম্মুখীন হন। অবশেষে ৪ ফেব্রুয়ারি ২০২৬ সালে গুজরাট হাইকোর্ট পর্যাপ্ত প্রমাণের অভাবে তাঁকে সব অভিযোগ থেকে খালাস দিয়ে নির্দোষ ঘোষণা করে।

আদালতের রায়ে দীর্ঘদিনের কলঙ্ক মোচন হলেও ন্যায়বিচারের স্বাদ দীর্ঘক্ষণ উপভোগ করতে পারেননি বাবুভাই। আইনি লড়াইয়ে জয়ী হওয়ার ঠিক পরের দিনই তিনি মৃত্যুবরণ করেন। দশকের পর দশক ধরে চলা মানসিক চাপ ও প্রতিকূল পরিস্থিতির প্রভাব তাঁর স্বাস্থ্যের ওপর গভীর ছাপ ফেলেছিল, যা শেষ পর্যন্ত তাঁর অকাল প্রয়াণের কারণ হয়ে দাঁড়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *