গোটজের সেই রূপকথার পর ২০২৬ বিশ্বকাপে কি ফিরবে জার্মানির হারানো গরিমা?

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ২০১৪ সালের শিরোপা জয়ের পর ২০১৮ ও ২০২২ সালে টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার নির্মম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল দলটি। বর্তমানে কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর অগ্নিপরীক্ষার মুখে রয়েছে ইউরোপের এই ফুটবল পরাশক্তি।

দলটির রক্ষণভাগে অভিজ্ঞতা জোগাতে জাতীয় দলে ফিরেছেন কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার। অন্যদিকে, আক্রমণভাগে জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান উইর্টজের ওপর বড় ভরসা রাখা হয়েছে। নাগেলসমানের বর্তমান রণকৌশল মূলত তরুণদের ওপর নির্ভরশীল, যেখানে দলগত সংহতিই জার্মান ফুটবলের মূল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। রক্ষণভাগে জশুয়া কিমিখ, জোনাথন তাহদের পাশাপাশি মাঝমাঠ ও আক্রমণভাগে আলেকজান্ডার পাভলোভিচ, ডেনিজ উনদাভসহ একাধিক বিকল্প নিয়ে মাঠের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জার্মানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *