জগন্নাথ ধাম বিতর্ক অতীত, মমতাই ফের মুখ্যমন্ত্রী!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর শ্রী জগন্নাথ মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ রয়েছে বলে মন্তব্য করেছেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত ও দ্বৈতাপতি নিযোগের সভাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন দক্ষ নেত্রী হিসেবে অভিহিত করে দাবি করেছেন যে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মুখ্যমন্ত্রী সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২১টিরও বেশি আসন জয় করে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।

দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ এবং সেখানে ‘জগন্নাথ ধাম’ নাম ব্যবহার নিয়ে ওড়িশা সরকারের পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হলেও, রামকৃষ্ণ দাস মহাপাত্র শুরু থেকেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ও আইনমন্ত্রী এটিকে ভক্তদের অনুভূতির পরিপন্থী বলে দাবি করলেও, পুরীর এই প্রভাবশালী সেবায়েতের সমর্থন ও ইতিবাচক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, বিজেপির তোষণের রাজনীতির অভিযোগের মুখে রামকৃষ্ণ দাস মহাপাত্রের এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে নতুন মাত্রা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *