দীপা দাশমুন্সি কি প্রদেশ কংগ্রেস সভাপতি? ‘চরম ষড়যন্ত্র’ নিয়ে বিস্ফোরক দাবি নেত্রীর!

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ নিয়ে ছড়ানো জল্পনায় জল ঢাললেন দীপা দাশমুন্সি

কলকাতা: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে দীপা দাশমুন্সি দায়িত্ব পেয়েছেন বলে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন পোর্টালে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বয়ং কংগ্রেস নেত্রী। তাকে রাজ্যের ‘প্রথম মহিলা সভাপতি’ হিসেবে প্রচার করা হলেও, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য দীপা দাশমুন্সি স্পষ্ট জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বে তাকে সভাপতি করার বিষয়ে কোনো আলোচনাই হয়নি। এছাড়া, রাজ্যের প্রথম মহিলা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তাকে তুলে ধরার বিষয়টিও ঐতিহাসিকভাবে ভুল, কারণ প্রয়াত নেত্রী পূরবী মুখোপাধ্যায় ছিলেন এই পদে আসীন হওয়া প্রথম নারী।

এই ধরনের বিভ্রান্তিকর প্রচারকে দলের ক্ষতি করার একটি ‘চরম ষড়ন্ত্র’ বলে অভিহিত করেছেন দীপা দাশমুন্সি। নিজের নাম ও ছবি ব্যবহার করে এই মিথ্যা খবর যারা রটাচ্ছেন, তাদের অবিলম্বে তা বন্ধ করে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যথায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই বর্ষীয়ান নেত্রী। ভবিষ্যতেও এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলে কাউকেই রেয়াত করা হবে না বলে তিনি সাফ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *