বাজেটে বিরাট চমক, সত্যিই কি কাল ১০-১২% ডিএ বাড়ছে সরকারি কর্মীদের?
রাজ্যের বাজেট পেশ সোমবার: সরকারি কর্মীদের জন্য ১০ থেকে ১২ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা
সোমবার বিধানসভায় রাজ্যের নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য একধাক্কায় ১০ থেকে ১২ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা ৪২ শতাংশ ডিএ থেকে পিছিয়ে রয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী সপ্তম বেতন কমিশন চালুর নির্দেশ দেওয়ার পর, এবার বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে সরকার বড় পদক্ষেপ নিতে পারে বলে আশা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এই প্রথম বাজেটে কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা অবসানের ইঙ্গিত মিলতে পারে। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণার পাশাপাশি, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কিস্তির মাধ্যমে কর্মীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়েও বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের আগে সরকারি কর্মীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের পদক্ষেপের দিকেই এখন রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর নজর রয়েছে।