অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি সবাই পাবেন, ‘শুভলগ্নে’ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা বুধবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। নবান্নের সভাঘরে এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মোট ২৯ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন উপভোক্তা এই আর্থিক সুবিধা পাবেন। এই প্রকল্পের আওতায় ভারতীয় নাগরিকত্ব থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তি বা বাংলাদেশ থেকে আগত নিপীড়িত মানুষজন এই সুবিধা পেলেও, অবৈধ অনুপ্রবেশকারীরা কোনোভাবেই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন না।

প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রাথমিক পর্যালোচনায় লক্ষ লক্ষ ভুয়ো আবেদনকারীর নাম শনাক্ত হওয়ায় তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে অ্যাকাউন্টস অডিট করা হচ্ছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ভুয়ো আবেদনকারীদের ঠেকাতে নতুন করে ফর্ম পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৭ তারিখ থেকে অফলাইনে ফর্ম বিলির পর বুধবার থেকে অনলাইনেও ফর্ম ফিলাপ শুরু হয়েছে। সরকার জানিয়েছে, আগামী তিন মাস ধরে ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে এবং যাচাই সাপেক্ষে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণে সাহায্য করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *