অন্নপূর্ণা ভাণ্ডারে ‘রেশন ফ্যামিলি আইডি’ খুঁজে পাবেন যেভাবে!

আগামী জুন মাস থেকে রাজ্য সরকার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের অনলাইন বা অফলাইন মাধ্যমে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে। গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র সংগ্রহের জন্য ৩০ দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। আবেদনের সময় পারিবারিক পরিচয়, সম্পত্তির বিবরণ, মাসিক আয় এবং অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার তথ্যসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ তথ্যের বিস্তারিত বিবরণ দিতে হবে।

আবেদন ফর্মের ৫ নম্বর কলামে রেশন কার্ডের পারিবারিক আইডি বা ফ্যামিলি আইডি প্রদান করা বাধ্যতামূলক। খাদ্য ও সরবরাহ দপ্তরের তথ্য অনুযায়ী, ডিজিটাল রেশন কার্ডে থাকা ৮ বা ১০ ডিজিটের ‘Group No.’ বা ‘Family ID’-ই হলো এই পারিবারিক পরিচিতি নম্বর। এটি খুঁজে পেতে খাদ্য ও সরবরাহ দপ্তরের সরকারি ওয়েবসাইট (https://food.wb.gov.in)-এ গিয়ে ‘Special Services’ মেনুর অধীনে ‘VERIFY RATION CARD’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে রেশন কার্ড নম্বর ও ক্যাপচা কোড প্রদান করলেই ‘ONORC FAMILY ID’ বা পারিবারিক আইডি নম্বরটি দেখা যাবে, যা সংগ্রহ করে ফর্মে সঠিকভাবে পূরণ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *