১৫০০ টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে এল বড় আপডেট!
July 22, 2026
রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুখবর। সাধারণ মানুষের সামাজিক সুরক্ষার কথা বিবেচনা করে রাজ্য সরকার বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার ঘোষণা কার্যকর করতে চলেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই বর্ধিত ১৫০০ টাকার আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে শুরু করবে।
ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতির মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়া হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পভুক্ত ব্যক্তিদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই কার্যকরী পদক্ষেপের ফলে প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ ব্যক্তিরা বর্ধিত পেনশনের সুবিধা পাবেন।