গভীর রাতে হাসপাতালে নাড্ডা, অনশনরত সোনমের মান ভাঙাতে আসরে কি কেন্দ্র?

নিট (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে আন্দোলনরত বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লির সফদরজং হাসপাতাল থেকে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মেদান্তায় ভর্তি করা হয়। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তরমন্তরে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং আন্দোলনকারীরা তাঁদের দাবিতে অনড়।

অন্যদিকে, সোনম ওয়াংচুকের অনশনের আবহে ‘চলো সংসদ’ অভিযানের ডাক দেওয়াকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা ছড়িয়েছে। এই কর্মসূচি ঘিরে বেআইনি জমায়েত, পুলিশের ওপর হামলা, অনুমতি ছাড়া ড্রোন উড়ানো এবং পাথর ছোড়ার অভিযোগে দিল্লির সংসদ মার্গ ও কনট প্লেস থানায় একাধিক মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), আর্মস অ্যাক্ট এবং প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট-সহ বিভিন্ন ধারায় এই মামলাগুলো রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *