২০২৬ বিশ্বকাপেও মাঠ মাতাবে রোনাল্ডোরা!

আমেরিকা, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮টি দলের ১২৪৮ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এই মেগা আসরে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে ৩৫৭ জনের পূর্ববর্তী বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তরুণ প্রতিভার পাশাপাশি এবারের আসরে অভিজ্ঞ ও প্রবীণ তারকাদের উপস্থিতি বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন স্কটল্যান্ডের ৪৩ বছর বয়সী গোলরক্ষক ক্রেইগ গর্ডন। এ ছাড়া তালিকায় রয়েছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪০ বা তার বেশি বয়সী তারকাদের মধ্যে রয়েছেন মেক্সিকোর গোলরক্ষক গিয়ারমো ওচোয়া, ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ, বসনিয়া ও হার্জেগোভিনার এডিন জোকো, জার্মানির ম্যানুয়েল নয়ার এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

আধুনিক ফুটবলের দ্রুত গতির চ্যালেঞ্জের মুখেও এই প্রবীণ ফুটবলারদের অংশগ্রহণ বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরছে। ক্রীড়া বিজ্ঞান ও উন্নত ফিটনেস রুটিনের ফলে খেলোয়াড়দের কর্মজীবনের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় তরুণদের আগ্রাসনের বিপরীতে অভিজ্ঞ এই তারকাদের কৌশলি পারফরম্যান্স ২০২৬ বিশ্বকাপের লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *