তৃণমূলের নাম ভাঙিয়ে দল গড়া চলবে না, বিদ্রোহী বিধায়কদের গর্জে উঠলেন মহুয়া!

তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক সংকট ও বিদ্রোহী নেতাদের নিয়ে তীব্র আক্রমণ শানালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি বিদ্রোহী বিধায়কদের ‘সম্পূর্ণ অকেজো’ আখ্যা দিয়ে বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণেই এতদিন তারা টিকে ছিলেন, কিন্তু এখন বিরোধী বেঞ্চে দাঁড়িয়ে লড়াই করার মতো রাজনৈতিক সাহস বা ক্ষমতা তাঁদের নেই। পাশাপাশি, এই দলবদলের নেপথ্যে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভয় দেখিয়ে ও শুভেন্দু অধিকারীর সুকৌশলী পরিকল্পনা অনুযায়ী ‘অপারেশন’ চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।

মহুয়া মৈত্রের মতে, তৃণমূল কোনো নির্দিষ্ট প্রতীক বা নামের ওপর নির্ভরশীল নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত লড়াইই মূল শক্তি। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য থেকে ঘাসফুল প্রতীক তৈরি করে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রয়োজনে তিনি নতুন দল গড়তেও সক্ষম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী নেতাদের তোলা অভিযোগকেও তিনি পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন। মহুয়া মৈত্র স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দলত্যাগী নেতাদের রাজনৈতিক পরিচয় হিসেবে তৃণমূলের নাম ব্যবহার না করার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *