তাজপুর নয়, দাদনপাত্রঘাটে গড়া হবে বিশাল গভীর সমুদ্র বন্দর! ঘোষণা মুখ্যমন্ত্রীর

জমি জট ও পরিকাঠামোর অভাবের কারণে পূর্ব মেদিনীপুরের তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর প্রকল্প বাতিল করল রাজ্য সরকার। নবান্নে আদানি গোষ্ঠীর কর্ণধার করণ আদানির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তাজপুর প্রকল্পের বদলে সেখান থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রঘাটে নতুন করে গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় ১৫ হাজার কোটি টাকার এই গ্রিনফিল্ড বন্দর প্রকল্পটি রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ছিল। ২০২২ সালের ১২ অক্টোবর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য আদানি গোষ্ঠীকে ‘লেটার অফ ইনটেন্ট’ প্রদান করলেও দীর্ঘ সময়েও তা বাস্তবায়িত হয়নি। প্রশাসন জানিয়েছে, তাজপুরে বন্দরের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত জমি ও পরিকাঠামোর অভাব থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাদনপাত্রঘাটে নতুন এই বন্দর স্থাপনের মাধ্যমে রাজ্য বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও হাজার হাজার কর্মসংস্থানের স্বপ্নপূরণ করতে চাইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *