বিয়ের প্রস্তাব ও ধর্মান্তরের চাপ, পুণের আইটি মহলে হইচই!

পুণের হিঞ্জবড়ি এলাকায় অবস্থিত তথ্যপ্রযুক্তি সংস্থা ‘উইপ্রো’-র ক্যাম্পাসে এক মহিলাকর্মীকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা এবং কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ওই মহিলাকর্মী তাঁর সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মানসিক হেনস্থা ও পেশাগত বাধার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে করপোরেট কর্মক্ষেত্রে ধর্মীয় অসহিষ্ণুতা এবং সুরক্ষার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

অভিযোগকারী জানিয়েছেন, তাঁকে ক্রমাগত ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং বিয়ের প্রলোভন দেখানো হয়েছিল। এসব প্রস্তাব প্রত্যাখ্যান করায় কর্মস্থলে তাঁকে হেনস্থা করা হয়। বিষয়টি সংস্থার সিনিয়র কর্মকর্তাদের জানালেও কোনো প্রতিকার মেলেনি, বরং তাঁকে চাকরি ছাড়ার জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি ইস্তফা দেন। বর্তমানে ওই নারী আইনি নোটিশের মাধ্যমে বকেয়া বেতন, চাকরি পুনর্বহাল ও ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। হিঞ্জবড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পশ (POSH) আইনের অধীনে সংস্থাটি কী ব্যবস্থা নিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *