বাসর রাতে হঠাৎ নববধূর চিৎকার, কারণ জানলে অবাক হবেন!

কোলাপুরের লক্ষ্মীপুর গ্রামে বিয়ের রাতেই নববধূর এক অভিযোগে পারিবারিক বিশৃঙ্খলা ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাসরঘরে প্রবেশের কিছুক্ষণ পরই নববধূর আর্তচিৎকারে আতঙ্কিত হয়ে পড়েন শ্বশুরবাড়ির লোকজন। নববধূ অভিযোগ করেন যে তার স্বামী শারীরিকভাবে অক্ষম, যা নিয়ে দ্রুতই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গভীর রাতে এ ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়ের পরিবারের প্রায় ২০ থেকে ২২ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনেকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার দাবিতে হট্টগোল শুরু করেন।

বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চললে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষকে থানায় নিয়ে আলোচনার আয়োজন করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত উভয় পরিবারের পারস্পরিক সম্মতিতে নববধূ তার বাবার বাড়িতে ফিরে যান। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষ লিখিতভাবে জানিয়েছে যে এই মুহূর্তে তারা কোনো আইনি পদক্ষেপ নিতে আগ্রহী নয় এবং বিষয়টি পারস্পরিক সমঝোতায় মীমাংসা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *