মমতার বৈঠকের আগেই বড় ধাক্কা, বিরোধী জোট ছাড়লেন স্ট্যালিন!

আগামী ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠকের আগেই জোট ছাড়ার ঘোষণা করল এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের দূরত্বের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর শাসক দল। ডিএমকে স্পষ্ট জানিয়েছে, যে জোটে বা বৈঠকে কংগ্রেস থাকবে, সেখানে তাদের পক্ষে থাকা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্ট্যালিনকে বোঝানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই বিরোধের সূত্রপাত। নির্বাচনে ৫টি আসন পাওয়া কংগ্রেস কোনো আলোচনা ছাড়াই ডিএমকের সঙ্গ ত্যাগ করে বিজয়কে শর্তসাপেক্ষে সমর্থনের সিদ্ধান্ত নেয়। জোটের সুবিধা নিয়ে আসন জেতার পর কংগ্রেসের এই আকস্মিক পদক্ষেপে ক্ষুব্ধ ডিএমকে নেতৃত্ব লোকসভায় কংগ্রেসের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতে স্পিকারকে চিঠি পাঠিয়েছে।

ডিএমকের এই সিদ্ধান্তকে ইন্ডিয়া জোটের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সংসদে দলটির ২২ জন লোকসভা সাংসদ এবং রাজ্যসভায় শক্তিশালী উপস্থিতি রয়েছে। গুরুত্বপূর্ণ বিল ও আইন পাসের ক্ষেত্রে এতদিন বিজেপি-বিরোধী লড়াইয়ে ডিএমকে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। ডিএমকের এই প্রস্থানে জাতীয় স্তরে বিরোধী শিবিরের ঐক্য ও শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *