মেয়ের গায়ে আগুন দিয়ে বাবাকেই কাঠগড়ায় দাঁড় করালেন এলাকাবাসী!

উগান্ডায় ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় ২৪ বছর বয়সী রাহেমা কিওমুহেন্দো নামের এক তরুণীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন তার নিজ পিতা। পেশায় ধর্মীয় গুরু ওই ব্যক্তি মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। শারীরিক নির্যাতনের পর রমজানের ১১তম দিনে তিনি বাড়িতে থাকা পেট্রোল ঢেলে নিজের মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তরুণীর শরীর, গলা ও পায়ের বড় একটি অংশ দগ্ধ হয়েছে।

ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে এমবেলে রিজিওনাল রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জ্ঞান ফেরার পর তিনি নিজেই তার ওপর চালানো এই নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। ভুক্তভোগী তরুণী জানান, ধর্ম পরিবর্তনের কারণে তার বাবা আগে থেকেই তার ওপর ক্ষুব্ধ ছিলেন এবং একাধিকবার তাকে মারধর করেছিলেন। বর্তমানে এই ঘটনাটি উগান্ডাসহ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *