প্রেমিকের বিয়ে ঠিক হতেই ভয়ঙ্কর কাণ্ড, ক্ষেতে ডেকে যুবকের গোপনাঙ্গ কাটলেন বৌদি!
উত্তরপ্রদেশের হারদোই জেলায় পরকীয়া সম্পর্কের জেরে এক তরুণকে নৃশংসভাবে আক্রমণের ঘটনা ঘটেছে। চার বছর ধরে সম্পর্কে থাকা নিজের ভাবীর হাতেই আক্রান্ত হয়েছেন ২০ বছর বয়সী সুধীর নামের ওই তরুণ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বিবাহিত ও চার সন্তানের জননী ওই নারীর সঙ্গে সুধীরের দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। সম্প্রতি সুধীরের অন্য জায়গায় বিয়ের খবর জানাজানি হলে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর জের ধরে গত শনিবার আলোচনার অজুহাতে সুধীরকে নির্জন মাঠে ডেকে নিয়ে যান অভিযুক্ত নারী। সেখানে তর্কের একপর্যায়ে ধারালো ব্লেড দিয়ে সুধীরের গোপনাঙ্গে মারাত্মক আঘাত করেন তিনি। প্রাণ বাঁচাতে সুধীর দৌড়ে রাস্তায় বেরিয়ে এলে ওই নারী পাল্টা অভিযোগ করেন যে, সুধীর তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করায় তিনি আত্মরক্ষার্থে এমন পদক্ষেপ নিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।