আবারও রক্তাক্ত মণিপুর, দুষ্কৃতী হামলায় পুড়ে ছাই ঘরবাড়ি ও ৩ জনের করুণ মৃত্যু!

মণিপুরের কাংপোকপি জেলার নিউ কেইথেলমানবি এলাকার লৈবল গ্রামে সশস্ত্র দুষ্কৃতীদের অতর্কিত হামলায় তিন জন কুকি গ্রামবাসী নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টা ১০ মিনিট নাগাদ এই সহিংস ঘটনা ঘটে। গুলিবর্ষণের পাশাপাশি হামলাকারীরা গ্রামের বেশ কিছু ঘরবাড়িতে অগ্নিসংযোগ করলে সেগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। নিহতদের নাম লেটখঙ্গাম হাওকিপ, তিনমেরি হাওকিপ এবং জংমিনলাল হাওকিপ বলে শনাক্ত করা হয়েছে।

ঘটনার পরপরই এলাকাটিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশাল পুলিশ ও যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত সেনা ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় কড়া পুলিশি টহলদারি চলছে। মৈতৈ ও কুকি সম্প্রদায়ের মধ্যকার দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাতের জেরে এই হামলা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় প্রশাসন উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *