তৃণমূলের বড় রদবদল, রাজ্য সভাপতি চন্দ্রিমা আর ডানা ছাঁটা হলো অভিষেকের!

তৃণমূল কংগ্রেসে বড়সড় সাংগঠনিক রদবদল সম্পন্ন হয়েছে। জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকের পর ঘোষিত এই নতুন কাঠামোতে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনকে সংগঠনের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের কৌশল হিসেবে দেখা হচ্ছে।

নতুন এই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতা কিছুটা সংকুচিত করা হয়েছে এবং তাকে সহায়তার জন্য ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনকে জাতীয় যুগ্ম সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজ্য স্তরে সহ-সভাপতি হিসেবে সাজদা আহমেদ, মমতা ঠাকুর ও নয়না বন্দ্যোপাধ্যয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অরূপ বিশ্বাস ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে নতুন সমীকরণ তৈরি করা হয়েছে।

দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ বিদ্রোহ সামাল দিতে শাখা সংগঠনগুলোতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যুব তৃণমূলের নেতৃত্বে সায়নী ঘোষ এবং ছাত্র পরিষদের দায়িত্বে প্রিয়াঙ্কা অধিকারীকে বহাল রাখা হয়েছে। পাশাপাশি মলয় ঘটককে আইএনটিটিইউসি-র সভাপতি এবং মদন মিত্রকে হকার উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে হৃত রাজনৈতিক জমি পুনরুদ্ধার করাই এই রদবদলের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *