নন্দীগ্রামে বিজেপি নেতার ওপর হামলা, উত্তপ্ত পরিস্থিতি!

নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে বিজেপি নেতা আব্বাস বেগের বাড়িতে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে। তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সম্পাদক আব্বাস বেগের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর বাড়ির দরজার সামনে একাধিক শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী এই বিজেপি নেতার অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের কারণে তৃণমূল নেতা শেখ সুফিয়ান ও শামসুল ইসলামের মদতেই এই হামলা চালানো হয়েছে। দীর্ঘ দিন ধরে তাঁকে হুমকি ও সামাজিক বয়কটের ভয় দেখানো হচ্ছিল বলেও তিনি দাবি করেছেন। ঘটনার প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে এনআইএ (NIA) তদন্তের দাবি তোলা হয়েছে এবং স্থানীয় পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *