৫০, ১০০, ৫০০-র নোট আর থাকছে না? আসছে প্লাস্টিকের নতুন নোট!

ভারতীয় মুদ্রা ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার কাগজের নোটের পরিবর্তে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। নোটের স্থায়িত্ব বৃদ্ধি এবং জালিয়াতি রোধ করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংক এই পরিকল্পনা গ্রহণ করেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভিয়েতনামের মতো বিশ্বের প্রায় ৬০টি দেশে ইতিমধ্যে সফলভাবে এই ধরনের নোট ব্যবহৃত হচ্ছে।

কাগজের নোটের তুলনায় পলিমার নোট প্রায় আড়াই গুণ বেশি টেকসই, যা জল, আর্দ্রতা বা ধুলোবালিতে সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এর ফলে নোট ছাপানোর খরচও অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে দেশের এটিএম ও ব্যাংকিং পরিকাঠামোয় প্রযুক্তিগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে। অতীতে প্রযুক্তগত সীমাবদ্ধতার কারণে এই পরিকল্পনা বাধাগ্রস্ত হলেও, বর্তমানে অন্যান্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার প্রক্রিয়া চালাচ্ছে রিজার্ভ ব্যাংক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *