ফের অভিষেকের বাড়িতে সিআইডি, সই জালিয়াতি কাণ্ডে এবার কী হবে?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছেছেন সিআইডি আধিকারিকরা। সোমাবার ভবানী ভবনে তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি তা এড়িয়ে গিয়ে লিখিতভাবে বাড়তি সময় চেয়ে নিয়েছেন। বর্তমানে তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে রয়েছেন। এরই মধ্যে সোমবার বিকেলে বেশ কিছু নথিপত্র নিয়ে তদন্তকারীরা তাঁর বাসভবনে যান এবং মঙ্গলবার তাঁকে সিআইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে গত ৩০ মে নোটিস পাওয়ার পর অসুস্থতার কারণ দেখিয়ে ১ জুনের হাজিরাও এড়িয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিরোধী দলনেতা নির্বাচনের সময় তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে গরমিল সংক্রান্ত একটি মামলায় সিআইডি এই তদন্ত চালাচ্ছে। দলের দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব এফআইআর দায়ের করার পর এই আইনি প্রক্রিয়া শুরু হয়। সেই মামলার তদন্তেই একাধিক বিধায়ককে নোটিস দেওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চাইছে রাজ্য গোয়েন্দা সংস্থা। ক্রমাগত হাজিরা এড়ানোর ফলে বর্তমানে আইনি প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *