গঙ্গাসাগর যাত্রীদের জন্য দারুণ সুখবর, ২০২৭ সালের আগেই মিলবে সরাসরি ট্রেন!

গঙ্গাসাগরগামী পুণ্যার্থী ও পর্যটকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরাসরি রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে সাগরদ্বীপ। রেল মন্ত্রক ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গৃহীত এই মেগা প্রকল্পটি ২০২৭ সালের কেন্দ্রীয় বাজেটের আগেই বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে কলকাতা থেকে সাগরদ্বীপে পৌঁছাতে কাকদ্বীপ বা নামখানা স্টেশনে নেমে ভেসেল ও সড়কপথের দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রার পরিবর্তে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে নদী পারাপার ও বারবার যান পরিবর্তনের ভোগান্তি পুরোপুরি দূর হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, বাংলায় রেলের সামগ্রিক রূপান্তরে কেন্দ্র ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং রাজ্যে ৬১টি নতুন রেল প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় গঙ্গাসাগর ও সুন্দরবনের মতো এতদিন রেল পরিষেবার বাইরে থাকা এলাকাগুলোকে মূল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রকল্পের প্রয়োজনে জমি জট নিরসনে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং জেলাশাসকদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া যাতায়াত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে রাজ্যে ৫৩৮টি আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা দক্ষিণ ২৪ পরগনার আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *