বালতি চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, শ্রীরামপুরে তোলপাড়!

হুগলির শ্রীরামপুরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পের বালতি চুরির অভিযোগে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই দুই নেতার নাম মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডল। সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ শতাধিক প্লাস্টিকের বালতি সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে দীর্ঘসময় ধরে ব্যক্তিগত কাজে আটকে রাখার অভিযোগে এই গ্রেফতারি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের সাধারণ মানুষের বর্জ্য ফেলার জন্য বরাদ্দ বালতিগুলো গত শুক্রবার রাতে পঞ্চায়েত অফিসের সামনে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। রাজ্যধরপুর এলাকায় দলের কার্যালয় থেকে বালতির পাশাপাশি সাধারণ মানুষের জন্য বরাদ্দ সাদা থান ও মশারির মতো সামগ্রীও উদ্ধার করা হয়েছে। ভোটের কাজে ব্যবহারের জন্য এসব সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল বলে বিজেপির দাবি থাকলেও, ধৃত নেতারা তা অস্বীকার করে ভোটের বিধিনিষেধের কারণে তা নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছিল বলে দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *