চোখ কপালে তোলা ঘটনা, নিজস্ব সন্তানকে নিজেই হত্যা করল মা!
অন্ধ্রপ্রদেশে নিজের সন্তানকে হত্যার অভিযোগে ৫০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জয়প্রকাশ রেড্ডি (২২) একজন এমবিএ ছাত্র ছিলেন, যিনি নেশা ও অর্থলোভের কারণে মায়ের ওপর ক্রমাগত অত্যাচার করতেন। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে মা শ্যামলা জনৈক মহেশ নামক এক কৃষি শ্রমিকের সঙ্গে ৬ লক্ষ টাকার চুক্তিতে ছেলেকে হত্যার পরিকল্পনা করেন এবং অগ্রিম হিসেবে তাকে ৫০ হাজার টাকা প্রদান করেন।
গত ৭ নভেম্বর মুম্বাই-চেন্নাই হাইওয়ের পাশে একটি মদের দোকানের কাছে জয়প্রকাশের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি সন্দেহজনক মনে হলেও, তদন্তে নেমে পুলিশ নিহত তরুণের ফোন কল রেকর্ড বিশ্লেষণ করে শ্যামলা ও মহেশের কথোপকথন খুঁজে পায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শ্যামলা ও মহেশসহ মোট আট জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে উঠে এসেছে, খুনের পরিকল্পনা বাস্তবায়নে মহেশ আরও কয়েকজনকে সঙ্গে নিয়েছিল।