কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে দেখেই ‘বাপ্পা চোর’ স্লোগান, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য!

তোলাবাজি এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগে কলকাতার পাটুলির ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে এর কয়েক ঘণ্টা আগে ওই ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শাসক দলের দুই হেভিওয়েট নেতার এই জোড়া গ্রেফতারিকে কেন্দ্র করে পাটুলি ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, ধৃত কাউন্সিলর ও যুব সভাপতি এলাকায় সিন্ডিকেট রাজ কায়েম করেছিলেন এবং ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দাদের কাছ থেকে জোরপূর্বক তোলা আদায় করতেন। এ ছাড়া, নির্বাচনের পর এলাকায় বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলা ও ভোট-পরবর্তী হিংসার সঙ্গে তাঁদের সরাসরি মদতের অভিযোগও রয়েছে। কাউন্সিলরকে থানায় নিয়ে আসার সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ ‘বাপ্পা চোর’ স্লোগান দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বর্তমানে পুরো ঘটনার ওপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *