৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলরের সাত বউ, যা জানলে চমকে যাবেন!
হুগলির শ্রীরামপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চারবারের জনপ্রতিনিধি উত্তম রায়ের বিরুদ্ধে জোরপূর্বক বাড়ি দখল, বিরোধীদের ওপর অত্যাচার ও বিপুল বেনামি সম্পত্তির অভিযোগে উত্তাল এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত কয়েক বছরে কাউন্সিলর উত্তম রায়ের সম্পত্তি কয়েকশো কোটি টাকা ছাড়িয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচটি বিলাসবহুল বাড়ি, দার্জিলিং ও দিঘায় একাধিক হোটেল এবং সাতটি বিয়ের মতো চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। এই দুর্নীতির প্রতিবাদে পুরসভার সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্ত কাউন্সিলরের ছবিতে ডিম ছুঁড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
এই ঘটনায় শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা জানিয়েছেন, এখন পর্যন্ত তাঁর কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি; তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর উত্তম রায়। তিনি দাবি করেছেন, তাঁর সমস্ত কাজই নিয়ম মেনে করা হয়েছে।