গ্রেপ্তারির ভয়ে অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন খান স্যার!

বিহারের পাটনায় কোচিং সেন্টারের সংঘর্ষ ও গুলিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারির আশঙ্কার মধ্যে শনিবার পাটনা সিভিল কোর্টে সশরীরে হাজির হলেন জনপ্রিয় শিক্ষক ফয়জল খান ওরফে ‘খান স্যর’। মামলার তদন্তে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর তিনি আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। গত ২ জুন পাটনার মুসল্লাহপুর হাট এলাকায় খান স্যরের কোচিং সেন্টারের বাইরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিরাপত্তারক্ষী আহত হন এবং প্রকাশ্যে গুলি চলার ঘটনা ঘটে। এই ঘটনার পর খান স্যর দাবি করেছিলেন, ব্যবসায়িক স্বার্থে ‘কোচিং মাফিয়ারা’ তাঁর প্রতিষ্ঠান বন্ধ করতে ষড়যন্ত্র করে এই হামলা চালিয়েছে।

তদন্তে নেমে ধৃত নিরাপত্তারক্ষীরা দাবি করেন, পরিস্থিতির মুখে খান স্যরের নির্দেশেই তাঁরা পাল্টা গুলি চালিয়েছিলেন। এই বয়ানের ভিত্তিতে গত ৫ জুন পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ইতিমধ্যে ‘জ্ঞান বিন্দু’ কোচিং সেন্টারের পরিচালক রোশন আনন্দসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট সব পক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *