মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই ম্যাজিক! প্রথম ক্যাবিনেটেই ৪৩৬ প্রকল্পের ঘোষণা!
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সি জোসেফ বিজয় রাজ্যজুড়ে ৪৩৬টি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। শুক্রবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে যুব ও নারীকল্যাণ, মৎস্যজীবী উন্নয়ন এবং রাজ্যকে মাদক ও নেশামুক্ত করাসহ বিভিন্ন জনহিতকর কাজের রূপরেখা তৈরি করা হয়েছে। বৈঠকে প্রতিটি দপ্তরের জন্য প্রকল্পের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তামিলনাড়ুতে ইতিমধ্যেই সরকারি নিয়ন্ত্রণে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধ করা হয়েছে। একইসঙ্গে গাঁজা ও নিষিদ্ধ গুটখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মাদুরাইতে এরই মধ্যে ২৪টিরও বেশি দোকান সিল করা হয়েছে এবং সিন্থেটিক মাদক কারবারিদের বিরুদ্ধে ‘গুন্ডা আইন’ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক কাজের গতি বাড়াতে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।