তৃণমূলের অন্দরে কি মহা ধস! শাহের দরবারে ছুটছেন বিদ্রোহী সাংসদরা?

দিল্লিতে তৃণমূল কংগ্রেসের ১৫ থেকে ১৬ জন সাংসদের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। এই দলবদল প্রক্রিয়াকে কেন্দ্র করে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের ৯ নম্বর মতিলাল নেহরু মার্গের বাসভবনে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তৃণমূলের ১১ জন লোকসভা সাংসদ সরাসরি উপস্থিত রয়েছেন। এদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ বাসুনিয়া, কালীপদ সরেন, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক এবং শর্মিলা সরকার। এই পুরো প্রক্রিয়ায় বিজেপির তিন হেভিওয়েট নেতার পাশাপাশি শুভেন্দু অধিকারী ও নিশিকান্ত দুবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।

বৈঠকে উপস্থিত সাংসদদের বাইরেও আরও চার তারকা সাংসদ—রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, দেব অধিকারী ও শত্রুঘ্ন সিনহা পর্দার আড়াল থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং আরও তিনজন সাংসদ গেরুয়া শিবিরের সঙ্গে নিয়মিত কথা বলছেন। বিদ্রোহী সাংসদদের পক্ষ থেকে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে টিকিটের নিশ্চয়তা ও কেন্দ্রীয় নিরাপত্তার শর্ত রাখা হয়েছে। আলোচনা সফল হলে আজ বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে এই সাংসদদের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *