বোলারদের অস্তিত্ব সংকটে, তরুণ বৈভবকে নিয়ে বিস্ফোরক গ্রেগ চ্যাপেল!

১৫ বছর বয়সি বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ঘিরে বিশ্ব ক্রিকেটে যখন প্রবল উন্মাদনা, তখন দেশটির ক্রিকেট কাঠামো ও ভবিষ্যতের ভারসাম্য নিয়ে ভিন্ন সুর শোনা গেল ভারতের প্রাক্তন কোচ ও অস্ট্রেলীয় কিংবদন্তি গ্রেগ চ্যাপেলের কণ্ঠে। বৈভবের এই আকাশছোঁয়া সাফল্যকে ‘ক্রিকেটের অসুখ’ হিসেবে আখ্যায়িত করে চ্যাপেল একে ক্রিকেটের আসন্ন বিপদের এক চরম সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, শারীরিকভাবে সম্পূর্ণ পরিণত না হওয়া একজন কিশোরের এই দাপট আধুনিক ক্রিকেটে বোলারদের ক্রমশ বিলুপ্তির পথে ঠেলে দেওয়ার সুস্পষ্ট লক্ষণ।

চ্যাপেলের মতে, উন্নত প্রযুক্তির ব্যাট, ছোট বাউন্ডারি এবং ব্যাটিং সহায়ক পিচের কারণে ব্যাটে-বলের চিরায়ত লড়াই ক্রমশ ফিকে হয়ে আসছে। তিনি সতর্ক করে বলেছেন যে, ক্রিকেটের এই কাঠামোগত পরিবর্তনের ফলে খেলাটি যদি শুধুমাত্র ব্যাটারদের বাউন্ডারি হাঁকানোর খেলায় পরিণত হয়, তবে তা পরবর্তী প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাঁর আশঙ্কা, ব্যাটারদের এই একচেটিয়া আধিপত্যের ফলে ভবিষ্যতে ক্রিকেট তার মূল আকর্ষণ হারিয়ে ফেলবে এবং ক্রীড়াপ্রেমীরা এই খেলা থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *