পিওকে-তে চরম অমানবিকতা, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের!

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। আধিকারিকরা ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেএএসি)-র ওপর নিষেধাজ্ঞা জারি করলে এই উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত হয়। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষোভের কারণে জেএএসি এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। পুলিশের দাবি, সংগঠনের এক সদস্যের মৃত্যুর পর হাসপাতালের মর্গের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হলে নিরাপত্তা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ বাঁধে। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল ও পেট্রোল বোমা ব্যবহার করেছে বলে জানানো হয়েছে।

এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পুলিশের বর্বরতার খবর আসছে এবং পাকিস্তানের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে ভুয়ো খবর ও ভিডিও ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, এটি পাকিস্তানের নিজস্ব ব্যর্থতা আড়াল করার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে দৃষ্টি ঘোরানোর একটি মরিয়া চেষ্টা। ভারত আশা প্রকাশ করেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের এই অপকর্ম ও মানবাধিকার লঙ্ঘনের জন্য তাদের জবাবদিহি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *