পালা বদলের পর রং বদল, নবান্নের গায়ে এবার গেরুয়ার প্রলেপ!

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এবার রাজ্যের প্রশাসনিক ভবন ‘নবান্ন’-এর রঙে বদল এলো। মঙ্গলবার থেকে নীল-সাদা রঙের পরিবর্তে ১৪ তলার এই প্রশাসনিক ভবনে গেরুয়া রঙের প্রলেপ দেওয়ার কাজ শুরু হয়েছে। তৃণমূল সরকারের আমলে তৈরি এই ভবনের রং নীল-সাদাই ছিল তৎকালীন সরকারের পরিচিতি বা ট্রেডমার্ক, যা রাজ্যজুড়ে সরকারি অফিস ও ডিভাইডারগুলোতে ব্যবহারের চল ছিল।

ক্ষমতায় আসার পর দীর্ঘ সময় ধরে রাইটার্স বিল্ডিংস থেকে রাজ্যের প্রশাসনিক কাজ চললেও, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তা গঙ্গার পশ্চিম পাড়ে নবান্নে স্থানান্তরিত হয়। বর্তমানে বিজেপি ক্ষমতায় আসার পর নতুন সরকারের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের এই রূপ পরিবর্তনের কাজ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রঙের এই পরিবর্তন নিছক সাজসজ্জা নয়, বরং রাজ্যে ঘটা রাজনৈতিক পরিবর্তনের এক প্রতীকী বার্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *