সরকার বিরোধিতার দিন শেষ! বিজেপির নতুন কৌশলে তোলপাড় রাজনীতি

পরপর দুই ভূমিকায় মানিয়ে নিতে এবার কর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নিল বিজেপি। আগামী ২৫ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত মাসব্যাপী রাজ্যজুড়ে এই বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হবে। দলের দীর্ঘদিনের ‘আন্দোলনমুখী’ মানসিকতা বদলে সরকারি নীতি ও প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে কাজ করা যায়, মূলত সেই কৌশল শেখাতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি প্রথমে মণ্ডল, তারপর জেলা এবং অবশেষে রাজ্যস্তরে সম্পন্ন হবে। এই প্রশিক্ষণ শিবির থেকে কর্মীদের সরকারের সঙ্গে সমন্বয় রেখে সরকারি প্রকল্পের প্রচার এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির পাঠ দেওয়া হবে। পাশাপাশি, দলের আদর্শ, জনসংঘের ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দর্শন সম্পর্কে নতুন ও পুরনো কর্মীদের বিশেষভাবে সচেতন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *