কালসর্প যোগের কালো ছায়া! বিপদে পড়েছেন কি আপনি?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত আকাশে ‘কালসর্প যোগ’ কার্যকর থাকবে। রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করায় গ্রহের এই বিশেষ বিন্যাস তৈরি হয়েছে, যার ফলে টানা ১১ দিন রাহু ও কেতুর কবলে থাকবে অন্যান্য গ্রহ। বৈদিক জ্যোতিষশাস্ত্রের এই অশুভ যোগ ১২টি রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং সময় হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে মেষ, কর্কট, সিংহ, তুলা ও কুম্ভ রাশির জাতকদের এই সময়ে অত্যন্ত সতর্ক হয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই ১১ দিনে বিভিন্ন রাশির ওপর ভিন্ন ভিন্ন প্রভাব পড়বে। মেষ রাশির আর্থিক ও কর্মক্ষেত্রে চাপ, বৃষ রাশির প্রতিযোগিতার সম্মুখীন হওয়া, মিথুনের তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া, কর্কটের মানসিক চাপ, সিংহের সম্পর্কে ভুল বোঝাবুঝি, কন্যার স্বাস্থ্য সমস্যা, তুলার প্রেমের সম্পর্কে জটিলতা, বৃশ্চিকের পারিবারিক দায়িত্ব, ধনুর ভ্রমণে বিপত্তি, মকরের ব্যয় বৃদ্ধি, কুম্ভের দুশ্চিন্তা এবং মীনের আলস্য ত্যাগের পূর্বাভাস দেওয়া হয়েছে। জ্যোতিষীদের মতে, এই অশুভ প্রভাব কাটাতে প্রতিদিন ১০৮ বার ‘ওম নমহঃ শিবায়’ জপ, শনিবার কালো তিল দান, মহাদেব ও বাসুকি নাগের আরাধনা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এবং দরিদ্র বা পাখিদের খাবার দান করা কার্যকরী হতে পারে।