নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন, কার হাতে কোন দফতর? দেখে নিন তালিকা!

রাজ্যের নতুন মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রীর দপ্তর বণ্টনের খসড়া চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন এই সরকারে প্রশাসনিক ও সাংগঠনিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমিরাজস্ব এবং বিদ্যুৎ দপ্তরের মতো স্পর্শকাতর বিভাগগুলো নিজের হাতে রেখেছেন। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী হিসেবে থাকছেন শারদ্বত মুখোপাধ্যায়, শিল্প ও বাণিজ্যের দায়িত্বে তাপস রায় এবং অর্থমন্ত্রী হিসেবে স্বপন দাশগুপ্তের নাম চূড়ান্ত করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রের নিয়োগ বিতর্ক ও জটিলতা নিরসনে শিক্ষা দপ্তরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুলশিক্ষা দপ্তরের দায়িত্ব দীপক বর্মণকে দেওয়া হয়েছে। মন্ত্রিসভার অন্যান্য রদবদলের মধ্যে দিলীপ ঘোষ পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ এবং অগ্নিমিত্রা পাল নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব সামলাবেন। পাশাপাশি খাদ্য ও সরবরাহ দপ্তরে অশোক কীর্তনীয়া, পর্যটনে শঙ্কর ঘোষ, পরিবহণ ও শ্রমে অর্জুন সিংহ এবং ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরে ইন্দ্রনীল খাঁ-কে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় পর্যবেক্ষক ও আরএসএস নেতৃত্বের সম্মতিতে এই খসড়া তৈরি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *