অন্নপূর্ণা ভাণ্ডারে মিলবে তিন হাজার টাকা, ছোট ভুলেই বাতিল হতে পারে আবেদন!

রাজ্যে নতুন চালু হওয়া ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প ঘিরে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ইতিমধ্যে রাজ্যের ৫০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই আর্থিক সুবিধা পেতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করা ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামান্য অসাবধানতা বা ভুল তথ্যের কারণে আবেদন বাতিল হয়ে যেতে পারে।

আবেদন প্রক্রিয়া সহজ করতে ১২ পাতার পুরো ফর্মটি পূরণ করার প্রয়োজন নেই; জরুরি তথ্য দিয়ে বাকি জায়গায় ‘নট অ্যাপ্লিকেবল’ লিখে ফর্ম জমা দেওয়া যাবে। তবে ফর্ম জমার পর শুরু হচ্ছে কঠোর ভেরিফিকেশন। এই প্রক্রিয়ায় পুরসভা বা প্রশাসনের পক্ষ থেকে আবেদনকারীকে ফোন করা হতে পারে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, মাসিক আয় ও পেশা সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে। এই ফোন রিসিভ না করলে বা ভুল তথ্য দিলে আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। এছাড়া, আবেদনপত্রের বর্তমান অবস্থা বা পেমেন্টের আপডেট জানতে সোশ্যাল সিকিউরিটির অফিশিয়াল পোর্টালে (socialsecurity.wb.gov.in) গিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনে চেক করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *