ভ্যাপসা গরমের বিদায়, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি!
June 11, 2026
টানা ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বৃহস্পতিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া ভবন। পূর্বাঞ্চলীয় বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শক্তিশালী অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
বিকেলের পর কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির প্রভাবে পরিবেশ সাময়িকভাবে শীতল হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।