রাজনীতিতে তোলপাড়, সায়নী ঘোষের মোট সম্পত্তির খতিয়ান দেখে চোখ ছানাবড়া!

তৃণমূলের অভ্যন্তরে নজিরবিহীন ভাঙনের গুঞ্জন এবং লোকসভার স্পিকারের কাছে ২০ জন সাংসদের চিঠি পাঠানোর ঘটনায় আলোচনায় উঠে এসেছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক চর্চার মাঝেই প্রকাশ্যে এসেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর সম্পত্তির হিসাব। হলফনামা অনুযায়ী, সায়নী ঘোষের মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯১.৮৯ লক্ষ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, সায়নীর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২৯ লক্ষ টাকা। এর মধ্যে তাঁর কাছে নগদ রয়েছে ৩৫ হাজার টাকা, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ১০.২৫ লক্ষ টাকা এবং ৬ লক্ষ টাকা মূল্যের একটি হোন্ডা জ্যাজ গাড়ি রয়েছে। এছাড়া তাঁর নামে থাকা ৪টি জীবন বিমা পলিসির মূল্য ১১.০৩ লক্ষ টাকা এবং ৮ গ্রাম সোনার গয়না রয়েছে। তবে শেয়ার বাজার, বন্ড বা মিউচুয়াল ফান্ডে তাঁর কোনো বিনিয়োগ নেই। স্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে কলকাতার গলফ গ্রিনে ৬২.৬৪ লক্ষ টাকা মূল্যের একটি ফ্ল্যাট। অন্যদিকে, সমস্ত সম্পত্তির বিপরীতে সায়নী ঘোষের কাঁধে প্রায় ৫৯ লক্ষ টাকার ঋণের বোঝা রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *