ঘরে বসেই দেখুন শাকিরার দুর্দান্ত পারফরম্যান্স!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠছে আজ, উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার চমক

আজ বৃহস্পতিবার মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। রাত ১১টা থেকে ভারতীয় সময় অনুযায়ী ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে পারফর্ম করবেন শাকিরা, বার্না বয়, জে বালভিন, তাইলা ও বেলিন্দার মতো আন্তর্জাতিক তারকারা। উদ্বোধনী অনুষ্ঠানের পর রাত ১২টা ৩০ মিনিটে প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

ভারতে এই বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার হিসেবে থাকছে ZEE5। টিভি পর্দায় খেলা দেখার জন্য কেবল অপারেটরের মাধ্যমে ‘ইউনিট৮ স্পোর্টস নেটওয়ার্ক’ চ্যানেলটি নিতে হবে। তবে উদ্বোধনী ম্যাচটি ডিডি স্পোর্টস চ্যানেলে বিনামূল্যে সরাসরি দেখা যাবে। এছাড়া মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে পুরো টুর্নামেন্ট দেখতে ZEE5 অ্যাপ বা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিতে হবে। এর জন্য ২৯৯ টাকার এক মাসের প্ল্যান অথবা ৭৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যান ব্যবহারের সুযোগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *