হাইকোর্টের চরম হুঁশিয়ারি, আজই কি ভবানী ভবনে অভিষেক?

কলকাতা: বিধানসভার সই জালিয়াতি মামলায় সিআইডির তলব মেনে দিল্লির সফর সংক্ষিপ্ত করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যেই তাঁকে ভবানী ভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাজিরা এড়ানোর জন্য আর কোনো অতিরিক্ত সময় তাঁকে দেওয়া হবে না। তবে আগামী ১৪ দিনের জন্য অভিষেককে আইনি রক্ষাকবচ দেওয়া হয়েছে, যার ফলে এই সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা যাবে না।

এর আগে তিনবার সিআইডির তলব এড়ানো অভিষেক আজ বিকেল ৪টে নাগাদ কলকাতায় পৌঁছাবেন বলে কথা রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই তাঁর মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তৃণমূলের প্রবীণ সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আচরণের সমালোচনা করে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। এদিকে, আদালতের বেঁধে দেওয়া সময়সীমায় অভিষেক শেষ পর্যন্ত সিআইডি দপ্তরে হাজিরা দেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *