সংসদ অভিযানে পড়ুয়াদের লক্ষ্য করে কি সত্যিই চলেছিল ছররা গুলি? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!

গত ২০ জুলাই দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত ‘সংসদ চলো’ অভিযান চলাকালীন কনট প্লেস এলাকায় পেলেট গান থেকে ছররা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (র‌্যাফ) পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত অভ্যন্তরীণ পর্যালোচনা ও তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ প্রশাসন পেলেট গান ব্যবহারের অভিযোগ অস্বীকার করলেও, পরে তা নিয়ে মূল্যায়নের কাজ শুরু হয়। অভিযানে র‌্যাফের অন্তত ৪৭ জন জওয়ানও আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। আন্দোলনকারীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ ও র‌্যাফ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের পাশাপাশি সরাসরি পেলেট গান ব্যবহার করেছে, যার ফলে অন্তত চারজন বিক্ষোভকারী জখম হয়েছেন। সিআরপিএফ-এর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং শীঘ্রই এ বিষয়ে একটি বিশদ রিপোর্ট প্রকাশ করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *