ফুলশয্যার রাতেই বিভীষিকা, বরের নপুংসকতা ঢাকতে ভাসুরের কুপ্রস্তাবের শিকার নববধূ!

উত্তরপ্রদেশের কানপুরে বিয়ের প্রথম রাতেই স্বামীর শারীরিক অক্ষমতা জানতে পারার পর এক তরুণীর ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করতে থাকে এবং মারধর শুরু করে। এই ঘটনার পর তরুণীর ভাসুর তাঁর শ্লীলতাহানি করেছেন এবং বাপের বাড়ি থেকে আরও ২ লক্ষ টাকা পণ দাবি করে তাঁকে মারধর করা হয়েছে। সবশেষে গত ৯ মার্চ ওই তরুণীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

গত ৩০ জুন স্বামী অসুস্থ জানতে পেরে ওই তরুণী বাপের বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে তাঁকে দেখতে গেলে ফের বিপত্তি ঘটে। অভিযোগ, সেই সময় স্বামী ও ভাসুর মিলে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। কোনোমতে প্রাণ বাঁচিয়ে ওই তরুণী রাওয়াতপুর থানায় গিয়ে স্বামী, ভাসুর ও জায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ইনচার্জ কে কে মিশ্র জানিয়েছেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *