আট বছরের প্রতীক্ষার অবসান, মুর্শিদাবাদে শুরু ঐতিহাসিক জমি হস্তান্তর!

খড়গপুর থেকে বর্ধমান হয়ে মোড়গ্রাম পর্যন্ত প্রস্তাবিত ১১৬ (এ) জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘদিনের জমি জট কাটার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বহরমপুরে জেলাশাসক ভবনে মুর্শিদাবাদ জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে ৮৯.৮১৬৪ একর জমি জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এই জমি হস্তান্তরের মাধ্যমে বহু প্রতীক্ষিত এই অর্থনৈতিক করিডর বাস্তবায়নের পথ অনেকটাই প্রশস্ত হলো।

দীর্ঘ আট বছর আগে ঘোষিত এই প্রকল্পের আওতায় মুর্শিদাবাদ জেলার বড়ঞা, খড়গ্রাম, নবগ্রাম ও সাগরদিঘি ব্লকের ওপর দিয়ে ৩৮.৮ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তা নির্মিত হবে। প্রকল্পটির জন্য মোট ৫৮৬ একর জমির প্রয়োজন, যার মধ্যে এখন পর্যন্ত ২৫১.২২ একর জমি হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের আশা, আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বাকি জমি হস্তান্তরের কাজ সম্পন্ন হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, খড়গপুর থেকে মোড়গ্রাম পর্যন্ত ছয়টি জেলায় মোট ২৩০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে এবং ৮০ শতাংশ জমি হাতে এলেই মূল নির্মাণ কাজ শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *